About us

Inner Mystique তৈরি হয়েছে একটাই চিন্তা থেকে, মেয়েরা যেন প্রতিদিন, প্রতিটি মুহূর্তে নিজেকে আরামদায়ক অনুভব করতে পারে। ঘরে হোক বা বাইরে, পোশাকের ভেতরের পোশাকটা যদি সঠিক না হয়, তাহলে সারাদিনের স্বস্তিটাই নষ্ট হয়ে যায়। এই সহজ সত্যিটা মাথায় রেখেই আমাদের পথচলা শুরু।

আমরা একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান। বিশ্বস্ত ইম্পোর্টারদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে সরাসরি আপনার দরজায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ। মাঝে কোনো বাড়তি ঝামেলা নেই, হিডেন চার্জ নেই, শুধু সঠিক মানের পণ্য, সঠিক দামে পাচ্ছেন।

আমাদের কাছে পাবেন ব্রা, প্যান্টি, ম্যাচিং সেট, নাইট ড্রেস, বিকিনি এবং আরও নানা ধরনের ইনার অ্যাক্সেসরিজ। বাজেট-ফ্রেন্ডলি অপশন থেকে শুরু করে প্রিমিয়াম কালেকশন,সব মিলিয়ে এমন কিছু রাখার চেষ্টা করি যেন প্রতিটি মেয়ে তার পছন্দ ও সুবিধামতো প্রডাক্ট বেছে নিতে পারেন।

পণ্যের মান নিয়ে আমরা কোনো বাড়িয়ে বলা তথ্য দিই না। যা পাবেন, তা ইম্পোর্টারের দেওয়া তথ্যের ভিত্তিতেই জানানো হয়, স্বচ্ছভাবে ও সৎভাবে।

আর একটা বিষয়, আপনার প্রাইভেসি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি অর্ডার এমনভাবে প্যাক করা হয় যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে ভেতরে কী আছে। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, নিরাপদে ও সময়মতো।

Inner Mystique শুধু একটা শপিং জায়গা না, এটা মেয়েদের জন্য, মেয়েদের কথা ভেবে তৈরি একটা বিশ্বস্ত ঠিকানা।